‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

স্বারকলিপি জমা ও ৪৮ ঘন্টার আলটিমেটাম


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ শ্রীমঙ্গল এর আয়োজনে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জয়নগরস্থ উদ্যানের সামনের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থী হোসাইন আহমদ আফজল, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হাফিজুর রহমান চৌধুরী তুহিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাকেক সহসভাপতি কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, গণমাধ্যমকর্মী আহমেদ ফারুক মিল্লাদ, স্টুডেন্ট এলায়েন্স শ্রীমঙ্গল এর প্রতিনিধি ফারজানা নাজনীন নিশি, ছড়াকার জাবেদ ভুইয়া, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন,নৃত্যশিল্পী দ্বীপ দত্ত আকাশ প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেছেন, শ্রীমঙ্গল পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান উপজেলার ঐতিহ্য। ২০০৭ সালে তৎকালীন জেলা প্রশাসক পৌরসভার লাইব্রেরিকে অডিটোরিয়াম কাম লাইব্রেরি নামকরণ করে উদ্বোধন করেন। এসময় এ লাইব্রেরিতে ছয় হাজারের অধিক বই ছিল। ছিলেন প্রচুর পাঠকও। কিন্তু পতিত আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ২০১২ সালে ‘উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ প্রতিষ্ঠার নামে এ লাইব্রেরি কাম অডিটোরিয়াম দখল করে কলেজের পাঠদান কার্যক্রম চালান। পরবর্তীতে আবার ক্লাসের নাম করে শিশু উদ্যান মাঠে লম্বা একটি টিনশেড ঘর নির্মাণ শ্রেণি কার্যক্রম চালানো হয়। পরে এই স্থান থেকে কলেজ সাতগাঁও সরানো হলেও পাবলিক লাইব্রেরির হাজার হাজার বইয়ের খোঁজ মিলেনি। এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ লাইব্রেরি কাম অডিটোরিয়ামকে পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি।

এছাড়া দীর্ঘ ৪০ বছরেও শিশু উদ্যানের কোনো উন্নয়ন হয়নি। এখনও অযত্ন-অবহেলায় এবং ভূমিখেকোদের কুনজরে পড়ে আছে এ জমিটি। ছাত্রজনতার গণঅভুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলদারদের হাত থেকে দখলমুক্ত হয়নি। এখনও উদ্যান-লাইব্রেরির একাংশ দখল করে পলহ্যারিস ইন্টারন্যাশনাল নামে একটি কেজি স্কুল শ্রেণি কার্যক্রম চালাচ্ছে। 

শেখ রাসেল শিশু উদ্যান নামকরণ ও সরকারি জমিতে কেজি স্কুলের ক্লাস করানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ক্ষমতার প্রভাবে আব্দুস শহীদ শ্রীমঙ্গল শিশু উদ্যানের নাম পরিবর্তন করেছেন। আমরা এটার প্রতিষ্ঠাকালীন নামে শ্রীমঙ্গল শিশু উদ্যান নামকরণ দেখতে চাই। এছাড়া সরকারি জমিতে কোন আইনে বেসরকারি মালিকাধীন স্কুলের ক্লাস হচ্ছে সেটা প্রশাসনের কাছে প্রশ্ন রেখেছেন তারা।

মানববন্ধন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ শ্রীমঙ্গল এর নেতারা পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যানকে ৪৮ ঘন্টার ভেতরে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনকে আলটিমেটাম দেন। 

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গেটের পুরোনো নাম ফলকের উপরে শ্রীমঙ্গল শিশু উদ্যান সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এরপর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক কয়েক শ’ মানুষ অংশগ্রহণ করেন। 

শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের এ দাবির সঙ্গে শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং পথচারীরাও একাত্মতা জানান।

Tag
আরও খবর