মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ গ্রেফতার।

নাশকতা মামলায় মেহেরপুরের গাংনীতে জাহিদুল ইসলাম জাহিদ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে বামন্দী বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল ইসলাম ছাতিয়ান গ্রামের মেছের আলীর ছেলে ও গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব।

গাংনী থানা সুত্রে জানা গেছে, গাংনী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় বামন্দী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে জাহিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গেল ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাংনী মৎস্য হ্যাচারির পাশে ককটেল বিষ্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলার অজ্ঞতনামা আসামি হিসেবে জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এবং তার নামে অস্ত্র, বিষ্ফোরক ও নাশকতাসহ ৫টি মামলা রয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। ।

তবে ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় বিএনপির গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিএনপির আন্দোলন বানচাল করতে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে জাহিদের মুক্তি দাবি করেছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

Tag
আরও খবর