জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে ওয়াজ মাহফিল চত্বরে মাদক সেবনে নিষেধ করায় দুই যুবককে বেধড়ক মারধর

লালপুরে ওয়াজ মাহফিল চত্বরে মাদক সেবনে নিষেধ করায় দুই যুবককে বেধড়ক মারধর আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধ : নাটোরের লালপুরে ওয়াজ মাহফিল চত্বরে মাদক সেবনে নিষেধ করায় দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। আহতরা হলেন একই গ্রামের আয়াত আলীর ছেলে আহাদ (২০) ও রফিকুল ইসলামের ছেলে সজিব (১৯)। আহতদের স্বজনরা জানান, উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে। গতকাল প্রথম দিনের ওয়াজ মাহফিলে রাত ৯ টার দিকে বিদ্যালয়ের সাদে উপজেলার ওয়ালিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে দ্বীপসহ কয়েকজন যুবক মাদক সেবন করছিল। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসলে তারা তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করে। একপর্যায়ে উভয়পক্ষই বাকবিতন্ডায় জড়ায়। এই ঘটনার জেরে দ্বীপের নেতৃত্ব ওয়াজ মাহফিলে মাঠে ১৫/২০।জন দেশীয় অস্ত্র নিয়ে আহাদ ও সজিবের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে অভিযুক্ত দ্বীপ এসব বিষয় অস্বীকার করে করেন। এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, ওয়াজ মাহফিলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর