শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

একুশের মূল চেতনা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা, ইকবাল হাসান মাহমুদ টুকু

একুশের মূল চেতনা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা, ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,একুশ আমাদের গর্ব,একুশ আমাদের অহংকার। বায়ান্নর এই দিনে বাংলা মায়ের দামাল সন্তানরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবনোৎসর্গ করে সারা পৃথিবীতে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন। একুশের মূল চেতনাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা। শুক্রবার ভোরে সিরাজগঞ্জে  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির প্রভাতফেরীত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন,একুশের চেতনায় অনুপ্রাণিত হয়েই শত অত্যাচার-নির্যাতনের মুখেও পিছু না হটে ছাত্র জনতা যে তীব্র গণআন্দোল গড়ে তোলে সেই গণআন্দোলন গণঅভ্যুত্থানে বিশ্বের এক নিষ্টুর ও নিকৃষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটে। 

শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে জেলা বিএনপির প্রভাতফেরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় জাসাসের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জে ইবি রোডস্থ বায়ান্নর ভাষাআন্দোলনে প্রথম শহিদ মিনারে যেয়ে প্রভাতফেরী শেষ হয়। পরে ইকবাল হাসান মাহমুদ টুকু  শহিদ মিনারে বেদীতে বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন কের পুষ্পস্তবক অর্পণ করেন।  এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,মোঃ মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান,ইমরুল কায়েস প্রেম,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এরপর জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা বিএনপির অফিসের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

সকাল নয়টায় পৌর ভাসানী মিলনায়তনে  জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। স্বরচিত কবিতা আবৃত্তি করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল।  আলোচনা সভা শেষে বায়ান্নর ভাষা শহিদদের বিদেহীআত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন। 

আরও খবর