‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নারীসহ গ্রেফতার-৪

তংথাই রেস্ট হাউজে পুলিশের অভিযান


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩ পুরুষ ও এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, ১৯ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থানার এসআই শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত ডলুছড়া গ্রামের তংথাই রেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে উপজেলার রূপসপুর এলাকার আব্দুল মতলিব মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫), পশ্চিমভাড়াউড়া গ্রামের নুরুল হক শিকদারের ছেলে ইব্রাহিম সিকদার (৩৫), ডলুছড়া গ্রামের দত্তরাম দেববর্মার ছেলে ধনঞ্জয় দেববর্মা (৩৪) ও নড়াইল কালিয়া উপজেলার ভোমবাগ গ্রামের আজিজ শেখ এর মেয়ে রাবেয়া আক্তার নিশি (২০) কে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনী ব্যবস্থা শেষে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর