নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে প্রধানমন্ত্রী

সমুদ্রসৈকতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ আনুষ্ঠানিক উদ্বোধন করতে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) সকালে এ আয়োজনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।



সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিয়ের উদ্বোধন করবেন। এরপর তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।


কক্সবাজার সমুদ্রসৈকতে এ আয়োজনে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা। অংশগ্রহণকারী দেশগুলো থেকে এ অনুষ্ঠানে অংশ নেয়া চৌকস নৌ-সেনারা প্যারেডের মাধ্যমে সালাম জানাবেন প্রধানমন্ত্রীকে। এ আয়োজনের পাশাপাশি ইনানী সৈকতে স্থাপিত বাংলাদেশ নেভির স্থায়ী জেটিও উদ্বোধন করবেন সরকারপ্রধান।



আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সামরিক ভাবমূর্তি ও সক্ষমতার নতুন বার্তা দিতে এবার বাংলাদেশ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২। বিভিন্ন দেশ থেকে আসা যুদ্ধজাহাজ নিয়ে প্রথমবার এ আয়োজনে অংশগ্রহণ করছেন তারা।


নীল জলরাশিতে সারি সারি যুদ্ধজাহাজ আর নীল দিগন্ত থেকে প্যারাসুটে জাম্প করছেন নেভি সিলের চৌকস সদস্যরা। একঝাঁক স্পিডবোটের উন্মত্ত টহল; অন্যদিকে ক্ষীপ্রগতির হেলিকপ্টার থেকে একে একে নামছেন নেভি সোয়াডসের সদস্যরা। এভাবে তারা প্রশিক্ষণ নেন। আন্তর্জাতিক এ ইভেন্ট আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মঙ্গলবার শেষ করা হয় এর চূড়ান্ত মহড়া।



যেখানে প্রতীকীভাবে প্রধানমন্ত্রী ঘণ্টা বাজিয়ে রিভিউ প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন। উন্মুক্ত নোনা জলরাশির এ আয়োজনে নিজস্ব সাংস্কৃতিক উপাদানসমৃদ্ধ ইভেন্টের পাশাপাশি উপস্থাপিত হতে যাচ্ছে ভিনদেশি শিল্পীদের পরিবেশনাও, যা আজ প্রধানমন্ত্রী উপভোগ করবেন।


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী। সফরকালে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে অংশগ্রহণ ছাড়াও বিকেলে আওয়ামী লীগ সভাপতি জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

Tag
আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩০ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে