জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে টনি খান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট'র উদ্বোধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে টনি খান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট'র উদ্বোধন অনুষ্ঠিত

টনি খান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের আয়োজনে সিরাজগঞ্জে এই প্রথম আন্তর্জাতিক মানের চেইন হোটেলের ইন্টার্নশিপ ২০২৫ সিরাজগঞ্জ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫ ) দুপুর ১২টায় সিরাজগঞ্জ মুজিব সড়ক রোডস্থ সাধনা প্লাজায় টনি খান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সিরাজগঞ্জ শাখা এর শুভ উদ্বোধন করেন টনি খান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা টনি খান।

উদ্বোধন অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি'র সভাপতি সাইদুর রহমান বাচ্চু, সহকারি এর্টনি জেনারেল রিয়া দিয়া জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার নজরুল ইসলাম, মিজানুর রহমান, ফাতেমা, আব্দুল মান্নান,  ফিরোজ আলম মোল্লা, সামিয়া রহমান প্রমুখ।

ব্যবস্থাপনা পরিচালক  আনিছুর রহমান আনিছ, এর সার্বিক সহযোগিতা ও পরিচালক এসএম মোস্তফা মনোয়ারের পরিচালনায় টনি খান ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট'র সিরাজগঞ্জ শাখাটি যাত্রা শুরু করল।

অনুষ্ঠানের প্রধান অতিথি টনি খান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা টনি খান বলেন, বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক মানের চেইন হোটেলের ইন্টারশীপ করার পাশাপাশি বিভিন্ন স্টার মানের রেস্টুরেন্ট ও বেকারিতে ইন্টারসিপ করার  সুযোগ থাকবে কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ, বিশ্বব্যাপীতে চাকরি করার সুযোগ সুবিধা,হাতে কলমে প্রশিক্ষণের জন্য সুসজ্জিত ল্যাব কোর্স শেষে চাকরি ব্যবস্থা করা হবে। বিশ্ব বিখ্যাত সেফ টনি খানে তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা ব্যবস্থা সুযোগ করে দেওয়া। সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের অঙ্গীকার নিয়ে ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স ও শর্ট কোর্স ব্যবস্থা রয়েছে। কোর্স শেষে সনদ প্রদান ও দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার সহযোগিতা করা হয়।

উল্লেখ্য, টনি খান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সিরাজগঞ্জ এর  সার্বিক সহযোগিতায় ডিপ্লোমা ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন সেভ কোর্স ০১ বছর, ফুড এন্ড বেভারেজ সার্ভিস ০৬ মাস, সার্টিফিকেট কোর্স, হাউসকিপিং ০৬ মাস, কেয়ারগিভির ০৬ মাস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ০৬ মাস, শর্ট কোর্স  ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন সেভ কোর্স ০৩ মাস, ফুড এন্ড বেভারেজ সার্ভিস  ০৩ মাস, পেস্ট্রি এন্ড বেকারি প্রোডাকশন ০৩ মাস এর প্রশিক্ষন দেওয়া হয়।


আরও খবর