‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়নে অংশীজনদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (CWIS) প্রমোশনে অংশীজনদের ভূমিকা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ম্যাক বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমুখ।

ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোসাল ডেভেলপমেন্ট এক্সপার্ট সঞ্জয় মুখার্জি, এসকেএস ফাউন্ডেশনের এডভোকেসি ও কমিউনিকেশন পরিচালক যোসেফ হালদার।

প্রশিক্ষণে পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নারী ফোরাম, যুব সংগঠন, ওয়াশ মনিটরিং টিম, গণমাধ্যম, এনজিও, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং FANSA-BD -ইউ নেটওয়ার্কের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। 

ম্যাক বাংলাদেশের আয়োজনে ও এসকেএস ইন-এ FANSA-Bangladesh-এর সচিবালয় সংস্থা এসকেএস ফাউন্ডেশন Rising for Rights for Strengthening Civil Society Network to Achieve SDG 6  প্রকল্পের ব্যানারে এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে CWIS  প্রমোশনে পৌরসভা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সিএসও এবং কমিউনিটি গ্রুপসহ সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণে শহরাঞ্চলের স্যানিটেশন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় ।

Tag
আরও খবর