জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নোয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে



ডিজিটাল কার্যক্রম সম্পর্কে প্রতিদিন আমাদের প্রয়োজনের স্বার্থে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা গ্রহণ করতে হয়। যদি এমন হতো দপ্তরগুলো আমাদের সেবা প্রদানের জন্য নিজেরাই চলে আসতো। ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এ চিন্তার বাস্তব প্রতিফলন দেখা যাবে। 

জেলা প্রশাসন, নোয়াখালীর আয়োজনে আগামী ০৭ ও ০৮ ডিসেম্বর, রোজ বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় যে সেবাসমূহ থাকছে, পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ, পল্লীবিদ্যুৎ, উপজেলা ভূমি অফিস , পুলিশ সুপারের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ নোয়াখালী জেলার ৩০ টির অধিক সরকারি অফিস সরাসরি তাদের ডিজিটাল সেবার কথা জানাবেন এবং মেলায় সেবা প্রদান করবেন।

সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, গাবুয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেবা এবং তাদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি অবহিত করবেন।

ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টার এবং উদ্যোক্তাগণ সরাসরি মেলায় বিভিন্ন সেবা প্রদান করবেন।

প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল কনটেন্ট প্রদর্শন করবেন। 

এছাড়াও একশপ, ই-কমার্স প্লাটফর্মে সেবা প্রদান সহ বিভিন্ন ডিজিটাল সেবার প্রদর্শনী রয়েছে।

স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন দপ্তরের ডিজিটাল সেবার সাথে পরিচিত হতে এবং মেলা থেকে সরাসরি বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সকলের জন্য উন্মুক্ত। 

আরও খবর