বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম নারীর অনশন

জয়পুরহাট সদর উপজেলার কেন্দুলী মাঝিপাড়া গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন মিলি আক্তার (২৫) নামে এক মুসলিম নারী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত অনশন চালিয়ে যান তিনি। তবে প্রেমিক রতন (২৫) পলাতক রয়েছেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে৷  স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহারনামা গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের মেয়ে মিলির ২০২০ সালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে মাহফুজের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন আগে থেকেই মিলির স্বামী মাহফুজের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। এদিকে, একই গ্রামে বসবাসের সুবাদে দেড় বছর আগে মিলির সঙ্গে শ্রী সুশীল দাসের ছেলে রতনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর কাছে একটি প্রেমপত্র ধরা পড়ার পর থেকে তাদের দাম্পত্য সম্পর্ক আরও অবনতি হয়। অবশেষে মিলি তার স্বামী ও সন্তান রেখে প্রেমিক রতনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তবে রতনকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক জানান, “একজন মুসলিম নারী হিন্দুর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পরে ভিকটিম আইনি সহায়তা চাইলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। লিখিত অভিযোগ পেয়েছি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Tag
আরও খবর


6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২ ঘন্টা ৪৬ মিনিট আগে