হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ১২ বছর কারাগারে থাকা এই নেতার মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাশেম ময়দানে এসে শেষ হয়, যেখানে পরবর্তীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন ও সদর উপজেলা আমির ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস ১০ দিন পার হয়ে গেলেও এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। অথচ রাজনৈতিক কারণে আটক অনেকেই ইতোমধ্যে মুক্তি পেয়েছেন। তারা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতারা দীর্ঘদিন ধরে নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন,স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল ধরনের দমন-পীড়ন থেকে মুক্তি পাবে। কিন্তু এখনো জামায়াত নেতাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যা হতাশাজনক।

তারা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান এবং বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সরকারকে ন্যায়বিচারের পথ অনুসরণ করতে হবে। দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত করতে হলে সকল রাজনৈতিক বন্দিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে জামায়াতের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

Tag
আরও খবর