শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

আলোকিত চামটা ফাউন্ডেশন এর উদ্যোগে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। আলোকিত চামটা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল দশটা ত্রিশ মিনিটের সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুল, খাতা ও কলম উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত চামটা ফাউন্ডেশন-এর সভাপতি মাস্টার নাসির উদ্দিন। 

অনুস্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, আলোকিত চামটা ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও ডামুড্যা টেকনিক্যাল কলেজের লেকচারার ইন্জিনিয়ার কাহেত নজরুল ইসলাম, আলোকিত চামটা ফাউন্ডেশনের অন্যতম সদস্য নুরুল ইসলাম ছৈয়াল, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আতিকুর রহমান, মাস্টার আলমগীর কবির ও মাস্টার হানিফ। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও আলোকিত চামটা ফাউন্ডেশন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আলোকিত চামটা ফাউন্ডেশন-এর সদস্য সচিব তালহা জুবায়ের।

অতিথিরদের বক্তব্যে ফজলুর রহমান স্যার বলেন, "একটি শিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।এর সাথে আমি আলোকিত চামটা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। এ ধরনের প্রোগ্রাম আমি পেয়েছিলাম যখন আমি অনার্সে পড়ি। তারপরে আর এ ধরনের প্রোগ্রাম পাইনি তাই এই সুন্দর প্রোগ্রামে আয়োজন দেখে খুবই আনন্দিত। 

সভাপতির বক্তব্যে মাস্টার নাসির উদ্দিন বলেন, "শুধু পরীক্ষার ফলাফলে ভালো করা যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সৎ, নীতিবান ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।"

সঞ্চালক তালহা জুবায়ের বলেন, "আলোকিত চামটা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসারে কাজ করে আসছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সঠিক দিকনির্দেশনা দিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, খাতা ও কলম তুলে দেন আলোকিত চামটা ফাউন্ডেশন এর সদস্যরা। 

শিক্ষার্থীরা নতুন শিক্ষা যাত্রার এমন শুভ সূচনায় আনন্দ প্রকাশ করে এবং নিজেদের ভবিষ্যতের জন্য আরও মনোযোগী হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বিদ্যালয়ের শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং তাদের শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, আলোকিত চামটা ফাউন্ডেশন শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আগামীতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Tag
আরও খবর