মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

মোংলা উপজেলা পরিষদে পাওয়া গেলো দুই বছর আগের ত্রাণ সামগ্রী

মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুম থেকে দুই বছর আগের বিপুল পরিমাণ ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছে জাতীয় নাগরিক কমিটির বাগেরহাটের নেতারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব সামগ্রী ভর্তি বস্তা ও কার্টন উদ্ধার হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট। এছাড়াও শীতের সময়ে বিতরণের কম্বলও উদ্ধার করা হয়।

এসময় বাগেরহাট জেলা নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল ও মো আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

জানা যায়, গেল ঘূর্ণিঝড় রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্য সামগ্রী সরকারের বরাদ্দ দেওয়া ছিল। সেই সময় তা বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপন মজুদ করে রাখা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর ইসলাম বলেন, ‘আমি খোঁজ খবর নিয়ে দেখছি।’


আরও খবর