তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কয়েদির স্ত্রীকে বারবার ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2025 03:30:05 pm

আসামিকে ক্রসফায়ার দেয়া হবে বলে ভয় দেখানো হতো আসামির স্ত্রীকে। ক্রসফায়ার থেকে মুক্তি দেয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র‌্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। 


এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন। ভুক্তভোগী নারীর স্বামী জানান, শবে কদরের রাতে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এর আগেও তিনবার তাকে একইভাবে নির্যাতন করা হয়।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্ট শেয়ার করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজন তার পোস্টে জানান, স্বামীকে আটকে রেখে বারবার স্ত্রীকে নির্যাতন করতেন আলেপ উদ্দিন। শেষবারের ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে কিছুদিনের মধ্যে ওই নারীর মৃত্যু হয়।


সাংবাদিক মউদুদ সুজন লিখেছেন, ধর্ষক আলেপের বিচার হওয়া উচিত। একজন বন্দির স্ত্রীকে এভাবে ট্রিট করা কতটা অমানবিক! তিনি আরও লিখেন, ভুক্তভোগীর স্বামী আলেপকে বারবার ফোন করলেও তিনি কোনো সহযোগিতা করেননি। বরং জানান, বন্দি নারী ও পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ অলিখিতভাবে স্বীকৃত!


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। মানবাধিকার সংগঠনগুলো এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরও খবর