যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

দুই সপ্তাহের মধ্যেই পরীক্ষার ফলাফল দেবে জবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। আজ শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উপাচার্য এ কথা বলেন।


উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফট ভিত্তিক পরীক্ষা হচ্ছে, সে ক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব।’ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।’


উপাচার্য রেজাউল করিম আরও বলেন, ‘আজকে সাড়ে ৯টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে “ডি” ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করছি ৮৫–৯০ শতাংশ উপস্থিতি থাকতে পারে। উল্লেখ্য, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান।এবার ডি ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ২৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪২ জন। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ‘ডি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হচ্ছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে