গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

পাহাড়সম দুর্নীতির অভিযোগ লোটাস কামালের; ১০৭ অ্যাকাউন্টেই সাড়ে ৮শ’ কোটি টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-02-2025 09:07:21 am

সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার পরিবার। ছবি: সংগৃহীত


দেশের ১০৭ অ্যাকাউন্টেই ৮৪৯ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ১৬টাকা লেনদেন করেছেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল। ঘুষ, দুর্নীতিসহ বিভিন্নভারে এ টাকা অর্জন করেছেন তিনি। লোটাস কামালসহ তার স্ত্রী কাশমিরি কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের সম্পৃক্ততা মিলেছে। তাদের বিরুদ্ধে পৃথক তিন মামলা করছে দুর্নীতি দমন কমিশন। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুদক এ সিদ্ধান্ত নিয়েছে। 


আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল (আ হ ম মোস্তফা কামাল) পতিত আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন। তার অবৈধ সম্পদের খোঁজে দুদক। ইতোমধ্যে দেশে তার অঢেল সম্পদের সন্ধান পেয়েছে।  


» লোটাস কামালের ৩২ ব্যাংক অ্যাকাউন্ট


অভিযোগ সংশ্লিষ্ট লোটাস কামাল পাবলিক সার্জেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জন করে। তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন দেখা যায় ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকা। তার নিজ ও ব্যবসায়িক ৩২ টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪৪৬ কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৭৮৮ টাকা লেনদেন করেছেন। সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুদক আইনে মামলার সিদ্ধান্ নেয়া হয়েছে। 


» মিসেস কাশমিরি কামালের সংক্ষিপ্ত বিবরণী


মিসেস কাশমিরি কামালের নামে ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক। এছাড়া তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ২০ টি অ্যাকাউন্টের মাধ্যমে ২৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ১৩৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। বিবরণীতে উল্লেখ করা হয়, উক্ত টাকা কাশমিরি কামাল তার স্বামী লোটাস কামাল মন্ত্রী থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করে তার উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন। তিনি মানিলন্ডারিং করেছেন মর্মে প্রতীয়মান হয়। মিসেস কাশমিরি কামালসহ তার স্বামী লোটাস কামালের বিরুদ্ধে পৃথক মামলা করবে দুদক।


মেয়ে কাশফি কামালের নামে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তিনি নিজ ও ব্যবসায়িক ৩৮ টি অ্যাকাউন্টের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮ টাকা লেনদেন করেছেন। যা সন্দেহজনক। তার পিতা লোটাস কামাল মন্ত্রী থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করেছেন। লোটাস কামালসহ কাশফি কামালের বিরুদ্ধে পৃথক মামলার করা হচ্ছে। 


আরেক মেয়ে নাফিসা কামালের ১৭ ব্যাংক অ্যাকাউন্টে ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকার লেনদেন করা হয়েছে। নাফিসা কামালসহ তার পিতা লোটাস কামালের বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্দ দুদকের। 

আরও খবর