আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লাখাইয়ে মাটি ভরাট করে সরকারি খাল দখল করছেন শিক্ষক সেলিম বাহার।

লাখাইয়ে মাটি ভরাট করে সরকারি খাল দখল করছেন শিক্ষক সেলিম বাহার। লাখাইয়ে সরকারি খাল ভরাট করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলার মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম বাহার। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত এ শিক্ষক হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়ক এর পাশের সরকারি খাল ভরাট করে দখলের করে আসছেন। ইতিমধ্যে খালের আংশিক মাটি ভরাট করে গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খালের পাড়ের নিজের জমির সাথে খালটি মাটি ভরাট করার উদ্যোগ গ্রহণ করেন।তিনি খাল থেকে দূরবর্তী একটি ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করে খাল সমেত তাঁর নিজস্ব জমি মাটি কেটে ভরাট করে চলেছেন। এ সংবাদ পেয়ে সরজমিন পরিদর্শন কালে দেখা যায় শিক্ষক সেলিম বাহার এরই মধ্যে খালের অনেকাংশেই গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন এবং বাদবাকি খালও ভরাট প্রক্রিয়া চলমান। এ বিষয়ে শিক্ষক সেলিম বাহার এর সাথে সেলফোনে আলাপকালে জানান আমি ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করে আমার জমি ভরাট করছি এবং এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপের সাথে আলাপকালে জানান আমরা অবৈধভাবে মাটি কাটার ও ভরাট করার অনুমতি কাউকে দেননি। তিনি তাত্ক্ষণিকভাবে বামৈ ইউনিয়ন তহশিল অফিসের তহশিলদার কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন বলে জানান। এ বিষয়ে সংসলিষ্ট ভূমি অফিসের তহশিলদার কৃপেশ গোপ এর সাথে আলাপ কালে জানান আমি মাটি কেটে ভরাট করা বন্ধ করে দিয়ে তা সংসলিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে স্থানীয় সূত্রে জানা যায় তহশিলদার এর হস্তক্ষেপে মাটি ভরাট এর কাজ সাময়িক ভাবে বন্ধ হলেও পুনরায় তা চলছে। এ দিকে স্থানীয় সূত্রে আরোও জানা যায় শিক্ষক নেতা ও সহকারী শিক্ষক সমিতি একাংশের সাধারণ সম্পাদক সেলিম বাহার একজন প্রভাবশালী শিক্ষক এবং তিনি বিগত ১৬ বছর যাবত উপজেলা আওয়ামিলীগ এর প্রভাবশালী নেতৃবৃন্দের নেক নজরে থাকায় এবং অত্যন্ত আস্থা ভাজন হওয়ায় তদবির বানিজ্য সহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত।এছাড়া আরোও জানা যায় এ শিক্ষক বরাবরই ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের নেক নজরে থেকে কাজ করে থাকেন।
Tag
আরও খবর






6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে