জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আলু ঘাটি নিয়ে মারামারির অভিযোগে আটক ১ !!

আলু ঘাটি নিয়ে মারামারির অভিযোগে আটক ১ !!

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ইসলামী জালসার আলু ঘাটি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারপিটের ঘটনায় থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছিলো। উক্ত অভিযোগের ভিত্তিতে আজ কোর্টে জামিনের জন্য আবেদন করা হলে আরিফুল ইসলামকে আটক করা হয়।


এঘটনায় ২১ জানুয়ারী আতিকুর রহমান বাবু নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে কোটে জামিন নিতে গেলে তাকে আটক করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া দাখিল মাদ্রাসা মাঠে ইসলামী জালসা অনুষ্ঠিত হয়। ইসলামী জালসায় এলাকার লোকজনকে খাওয়ানোর জন্য আলু ঘাটির ব্যবস্থা করা হয়। রাত ৩টার দিকে জোকা গ্রামের আব্দুল খালেকের ৩ ছেলে আরিফুল ইসলাম, তাজুল ইসলাম ও আব্দুল মমিন ফুত্তু আলু ঘাটির পরিমাণে একটি বেশি অংশ নেয়ার জন্য জোর জবরদস্তি করেন। এনিয়ে একই এলাকার আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকন সহ স্থানীয় ব্যক্তিরা তাতে বাধা দেন। একপর্যায়ে আব্দুল খালেকের ৩ ছেলে আরিফুল, তাজুল ও আব্দুল মমিন ফুত্তু সহ তাদের লোকজন আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকনসহ বেশ কয়েকজনকে বেদড়ক মারধর করেন। এই ঘটনার জের ধরে গত সোমবার (২০ জানুয়ারী) স্থানীয় নারী-পুরুষ সুযোগ বুঝে তাজুল ও আব্দুল মমিন ফুত্তুর উপর হামলা করে। এসময় তাজুল ইসলাম দৌড়ে পালিয়ে গেলেও আব্দুল মমিন ফুত্তুকে স্থানীয়রা মারপিট করেন। মারপিটে আব্দুল মমিন ফুত্তু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য মাদক ব্যবসায় বাধা দেয়ায় মারপিটের অভিযোগে এনে থানায় অভিযোগ দায়ের করেন আরিফুল ইসলাম। অপর দিকে প্রকৃত ঘটনা উল্লেখ করে গত মঙ্গলবার (২১ জানুয়ারী) থানায় অভিযোগ দায়ের করেন আতিকুর রহমান।


আতিকুর রহমানের অভিযোগের তদন্তপূর্বক চার্জশিট দাখিল করায় মামলারুজু হয় আরিফুল ইসলামদের বিরুদ্ধে। গতকাল সেই মামলার জামিন নিতে গেলে কোর্টে আরিফুল ইসলামকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন বলে জানাযায়। এবিষয়ে কারো কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tag
আরও খবর