শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ইসলামপুরে কিশোরী গণধর্ষণ মামলার সেই ৪ বন্ধুর আগাম জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের আদেশ হাইকোর্টের

জামালপুরের ইসলামপুর থানায় দায়ের করা এক কিশোরী গণধর্ষণ মামলার চার আসামিকে আগাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। আসামিরা সম্পর্কে একে অপরের বন্ধু এবং একই এলাকার বাসিন্দা। 


গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আসামি চার বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

 

আসামিরা হলো, মামলার আসামিরা হলো, পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মামিনুলের ছেলে মাহিন রহমান জুবাই (১৮), সোনা আলীর ছেলে বাবু (২৮), সুরুজের ছেলে রাকিব (২০) এবং ভেঙ্গুড়া সর্দারবাড়ী মোড় এলাকার পিন্টুর ছেলে মাহফুজ (২০)।


আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্যের সত্যতা স্বীকার করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।



ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায় ১৫ বছর বয়সী এক কিশোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি কাঠের বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে। ওই ঘটনার তিন দিন পর গত ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত চারজনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা করেন। মামলার দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।


মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে যায় ওই কিশোরী। এসময় আসামি মাহিন রহমান জুবাই বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে পৌর শহরের একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখানে আসামি বাবু মোবাইল ফোনের মাধ্যমে তার বন্ধু রাকিব এবং মাহফুজকে কল করে ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আসামি মাহিন ধাক্কা মেরে ওই কিশোরীকে মাটিতে ফেলে দেয়।  এসময় ডাক-চিৎকার করলে মুখ চেপে ধরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে মাহিন। এরপর বাবু, রাকিব এবং মাহফুজ পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে।


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ  বলেন, 'আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলো। এক পর্যায়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত চার আসামি গতকাল সশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করে। বিজয় ৭১ ভবনে ২১ নম্বর কোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ আগাম জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে হাইকোর্টের দায়িত্ব সংশ্লিষ্টরা ওই চার আসামিকে রাজধানীর শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। আমরা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে আসামিদের বিরুদ্ধে আদালতে রিমান্ডে আবেদন করা হবে।

আরও খবর