অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তারা কলেজের বর্তমান নামের পরিবর্তে এলাকাভিত্তিক 'মতিগঞ্জ কলেজ' নামকরণের দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। 

সোমবার দুপুরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও কলেজ ক্যাম্পাসে স্মারকলিপি প্রদান করে তাদের দাবির বিষয়টি জানায়।  

শিক্ষার্থীদের দাবি, কলেজটির বর্তমান নাম একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তির নামে, যার বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। তারা মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম হওয়া উচিত নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য। তাই এলাকার নামানুসারে কলেজের নাম 'মতিগঞ্জ কলেজ' করার পক্ষে তারা মত প্রকাশ করে। 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, একজন ফ্যাসিবাদী রাজনীতিবিদের নামে কলেজের নাম থাকায় শিক্ষার্থীরা অস্বস্তি বোধ করছে এবং এটি পরিবর্তন করা জরুরি।

এদিকে, শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অনেক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নিরপেক্ষ হওয়া উচিত এবং বিতর্কিত নাম পরিবর্তন করা সময়ের দাবি।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক দৈনিক খোলা কাগজকে জানান, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজে এসে স্মারকলিপি দিয়েছেন। কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ায় তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন দৈনিক খোলা কাগজকে জানান, আমরা এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। আগামী বুধবার ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে। ওই মিটিংয়ে কলেজের নাম পরিবর্তনের দাবির বিষয়টি উত্থাপন করা হবে এবং সভায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


Tag
আরও খবর