সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

বরিশালে গণঅধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলা সদরের গৌরনদী বাসষ্টান্ডস্থ গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর-তছনছ করে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।


এ ঘটনায় বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিখিত অিভিযোগে বলেন, তিনমাস আগে উপজেলার উত্তর বিজয়পুর গয়নাঘাট ব্রিজ এলাকায় ওই গ্রামের নুরুল ইসলাম বেপারীর কাছ থেকে একটি টিনসেট ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় করেন। সেখানে ৩০টি চেয়ার, টেবিলসহ একলাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল বেপারী ও তার স্ত্রী গৌরনদী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ অজ্ঞাত ৭-৮ জন দেশীয় অস্ত্র দা, কুড়াল, লোহার রড ও শাবল নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় চেয়ার টেবিল ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।


এ ঘটনায় বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোমবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ওসির বক্তব্য প্রত্যাখান করে নুরুল আমিন বলেন, “কার্যালয়ের সাইনবোর্ড রয়েছে। সেখানে আমাদের নম্বর রয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলতো। “কিন্তু তা না করে এ কার্যালয় ভাঙচুর মালামাল তছনছ ও লুট করে তালাবদ্ধ করেছে
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে