চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

শাজাহানপুরে ঘোড়ার গাড়ীতে মাদ্রাসা সুপারের রাজকীয় বিদায়!!

শাজাহানপুরে ঘোড়ার গাড়ীতে মাদ্রাসা সুপারের রাজকীয় বিদায়!!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার সুপারের চাকরি জীবনের শেষে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে বিদায় জানিয়েছেন সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।


রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওঃ মোঃ আনোয়ারুল হক কে এভাবে বিদায় জানাতে দেখা যায়।


মাদ্রাসা সুপারের বিদায় উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে আলোচনা সভায় স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ পক্ষে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। পরে সাবেক সুপার আনোয়ারুল হক এর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, ২১নং ওর্য়াড কাউন্সিল রুহুল কুদ্দুস ডিলু, মাদ্রাসা সাবেক সভাপতি আজিজার রহমান, ভারপ্রাপ্ত সুপার গোলাম মোস্তফা, মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিজানুর রহমান শামীম, জামায়াত নেতা আব্দুল লতিফ বাবু, আজাদুর রহমান, বিএনপির নেতা আব্দুল মোত্তালেব বাদল, বিদায়ী শিক্ষার্থী শাহ জালাল, সাজ্জাদ হোসেন, ইমরান হোসেন প্রমুখ।


সবশেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দিতে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়ি ব্যবস্থা করেন মাদ্রাসার দাখিল ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা। ঘোড়ার টমটম গাড়ির আগে পিছে শিক্ষার্থীরা এগিয়ে দেন শিক্ষক আনোয়ারুল হক। গাড়িতে ওঠার সময় বিদায়ী সুপারকে আবারও ফুল ছিটিয়ে ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মী এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক সুপার আনোয়ারুল হক।


এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন বলেন, একজন শিক্ষক যখন তাঁর চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে। উপজেলায় এই প্রথম এমন উৎসবের বিদায়।

Tag
আরও খবর