মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

যমুনা সেতুর রেলস্টেশনের নাম পরিবর্তন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-02-2025 07:38:17 am

যমুনা সেতুর দুই প্রান্তের স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে টিকিটপ্রত্যাশীরা আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না। নতুন নামেই টিকিট বুকিং দিতে হবে। 


শুক্রবার (৭ ফেবুয়ারি) বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


সূত্র জানিয়েছে, স্টেশনগুলোর নতুন নাম গত ৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে।



ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশ দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব) পরিবর্তন হয়েছে। তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের (BBSetu W) পরিবর্তে সায়দাবাদ (SAIDABAD) এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের (BBSetu E) পরিবর্তে ইব্রাহিমাবাদ (IBRAHIMABAD) দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট কেনার জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।


নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে যাত্রীদের পরিবর্তিত নামেই অনলাইনে সার্চ করে টিকিট সংগ্রহ করতে হবে। ঈদযাত্রায় সর্বোচ্চ টোল আদায়ে রেকর্ড গড়েছে দেশের প্রধান দুই সেতু। পদ্মা সেতুতে গত সাত দিনে টোল আদায় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা এবং গত ৫ দিনে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুতে আদায় হয়েছে ১৬ কোটি টাকার বেশি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছে।



এর মধ্যে গত ১৩ জুন ২৬ বছরে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড গড়েছে বঙ্গবন্ধু সেতু।


গত ১০ জুন থেকে ১৬ জুন রাত ১০টা পর্যন্ত ২৪ কোটি ৭৩ লাখ ৬১ হাজার টাকা টোল আদায় করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এছাড়াও ১১ জুন থেকে রাত ১২টা থেকে ১৬ জুন রাত ১২টা পর্যন্ত ১৬ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৫০ টাকার টোল আদায় হয় বঙ্গবন্ধু সেতুতে।


পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে গত ৭ দিনে ২ লাখ ৪ হাজার ৬৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে সেতু অতিক্রম করেছে ১ লাখ ২২ হাজার ৫৭২টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে অতিক্রম করেছে ৮২ হাজার ৮৫টি যানবাহন।


গত ১৪ জুন পদ্মাসেতুতে সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে। ওই দিন মোট আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। এছাড়াও ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা এবং ১৬ জুন রাত ১০টা পর্যন্ত টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা।


এর আগে, গত ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা।


গত ৭ দিনে পদ্মা সেতু মাওয়া প্রান্তে টোটাল টোল আদায় হয়েছে ১৩ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১১ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৫০০ টাকা।



এদিকে গত ৫ দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই লাখ ১৪ হাজার ৮০৯ যানবাহন পারাপার হয়েছে। এতে ১৬ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৫০ টাকার টোল আদায় হয়েছে বলে জানা গেছে।


সেতুর পূর্ব প্রান্ত থেকে এক লাখ ২৯ হাজার ৯৯২টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ৯ কোটি ৯৮ হাজার ৮৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ৮৪ হাজার ৮১৫টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৭ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।


বঙ্গবন্ধু সেতুতে প্রায় ২৬ বছরে সর্বোচ্চ টোল আদায় হয়েছে গত ১৩ জুন। ওইদিন রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। যা সেতু উদ্বোধনের পর সর্বোচ্চ টোল আদায়ে।

আরও খবর