জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে চলন্ত বাসে আগুন, রক্ষা পেল অর্ধশত যাত্রী

ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসে থাকা অর্ধশত যাত্রী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিলো। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসটির সাইলেন্সার অংশ থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাস থেকে দ্রুত যাত্রীরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় রক্ষা পায় তারা। শৈলকূপা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, ঘটনা শুনেই সেখানে আমরা পৌঁছাই। তবে এলাকায় পানির স্বল্পতা থাকার কারণে কাজে কিছুটা বেগ পেতে হয়। আগুন নেভানোর শেষ পর্যায়ে ঝিনাইদহ থেকে আরো একটি ইউনিট আমাদের সাথে যুক্ত হয় করে। তিনি আরো জানান, এ ঘটনায় কেউ আহত হননি। যাত্রীরা বড় দুর্ঘটনার আগেই বাস থেকে নেমে পড়েন। বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্ট সার্কিট লেগে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
Tag
আরও খবর