শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগর প্রেসক্লাবে শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে সম্মাননা স্বারক প্রদান

শ্যামনগর প্রেসক্লাবে শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে সম্মাননা স্বারক প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান কিউএনএস ও টিভিঅনইউকে এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মত বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্বারক উঠিয়ে দেয়া হয়। প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকন ফাউন্ডেশনের নির্বাহী পরিচাল মোঃ গোলাম সরোয়ার, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা জিএম ওসমান গণি, সমাজসেবক আব্দুল জলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লাহ সহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

এর আগে প্রেস ক্লাবে পৌছানোর পর যুক্তরাজ্যে বসবাসরত ইসলামী এ চিন্তাবিদ ও আলোচককে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, মানুষকে জাগিয়ে তোলার মন্ত্র সাংবাদিকতার মধ্যে নিহিত। অহিংস নীতির ভিত্তিতে সুন্দর বসবাস উপযোগী সমাজ গঠন সম্ভব-উল্লেখ করে তিনি আরও বলেন হিংসা-বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা সম্ভব। উপকুলীয় জনপদে বসাবসরত মানুষের জীবনমানসহ লোকচক্ষুর অন্তরালে পড়ে যাওয়া বিষয়গুলোকে সংবাদের প্রতিপাদ্য করার পরামর্শ দেন। এছাড়া যেকোন বিষয়ে প্রভামুক্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপরও গুরুত্বারোপ করেন তিনি।
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মোঃ ছবিলার রহমানের ছেলে ড. আব্দুস সালাম আযাদী রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে কৃতিত্বের সাক্ষর রাখেন। পরবর্তীতে তিনি মায়েশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় ও মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ২০০২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।

ছবি ঃ শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে প্রেস ক্লাবের পক্ষে সম্মাননা স্বারক প্রদান।


Tag
আরও খবর