নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের


সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার পলাশের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের গাছ কর্তন ও সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ এর অভিযোগে নোয়াখালী জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। 

উপজেলার ৪নং বারগাঁও  ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ গোলজার হানিফ স্বাক্ষরিত অভিযোগ জমা দিয়েছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বারগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার পলাশ দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে  পড়ে।বিগত ৪ নভেম্বর ২০২২ তারিখে ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় রোপনকৃত তিনটি কড়ই গাছ রাতের অন্ধকারে লোকজন দিয়ে কেটে নিয়ে যায় পলাশ মেম্বার। পরে গাছ কাটার বিষয়টি জানাজানি হলে সে বিভিন্নভাবে সবাইকে ম্যানেজ করে বিষয়টি ধামা ছাপা দেয়। 

বিগত ২০২১- ২০২২  অর্থবছরে বারগাঁও  ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত এল জি এস পি-৩ রাজিবপুর পশ্চিমপাড়া ইউসুফ বেপারী বাড়ির গাইড ওয়াল নির্মাণের আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা ওই বাড়ির লোকজন থেকে হাতিয়ে নিয়েছে। রাজিবপুর কোনার বাড়ি থেকে পূর্ব দিকে দিঘীরপাড় পর্যন্ত  ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিলেও কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। 

এ বিষয়ে বারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য পলাশের মুঠোফোনে বক্তব্য নিতে কল দিলে সে বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন। 

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।

আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী, 

০৪/১২/২০২২ইং,

০১৮৩০-২৫৯৬২৫,

Tag
আরও খবর