জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে সড়কের পাশে অবৈধ স্থাপনায় সওজের উচ্ছেদ অভিযান

অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান।

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ও সান্তাহার এলাকার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু করেছেন বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গত মঙ্গলবার সকাল ১০ টা থেকে অভিযান শুরু করে গতকাল বুধবার বিকেল পর্যন্ত সড়কের দুই পাশে থাকা পাকা-আধাপাকা বসত বাড়ি, দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন। দুই দিনে উপজেলার ডালম্বা গ্রাম পর্যন্ত প্রায় ৫ শতাধিকের অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ছিলেন আব্দুল লতিফ খান, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা সহযোগিতায় ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানাযায়, বগুড়া সড়ক ও জনপথ বিভাগের আওতায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুই পাশের জায়গা কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধ ভাবে জবর দখল করে পাকা, আধাপাকা ও টিনসেট স্থাপনা নির্মাণ করেন। এতে সড়কে যানজট ও দুর্ঘটনা বেড়েই চলছিল। বগুড়া সড়ক ও জনপদ বিভাগ ইতিমধ্যে সড়কের দু‘পাশের অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা ৩ ফেব্রুয়ারীর মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য মাইকিং করে প্রচারণা করেন। নির্ধারিত সময়ে অবৈধ স্থাপনা অপসারণ না হওয়ায় গত মঙ্গলবার সকালে আদমদীঘির সান্তাহার পশ্চিম ঢাকারোড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথম দিনে দুটি পেট্রোল পাম্পসহ প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরদিন গতকাল বুধবার (৫জানুয়ারী) মহাসড়কের ডালম্বা গ্রাম পর্যন্ত প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কর হয়। এদিকে আদমদীঘি সদর পশ্চিম ব্রিজ ও বাসস্ট্যান্ড এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা গুলো নিজ উদ্যোগে অপসারণ করা হচ্ছে। 

বগুড়ার সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, সড়কের দু‘পাশের অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা নির্ধারিত সময়ে অপসারণ না হওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। 

Tag
আরও খবর