যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

রূপগঞ্জে মেশিনারিজ দোকানে আগুন ! ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা সেলাই মেশিন নামক একটি মেশিনারিজ পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আগুনে দোকানে থাকা আড়ি মেশিনের পার্টস, সিকুয়েন্স মেশিনের পার্টস, ডিজিটাল মেশিনের পার্টস, সেলাই মেশিন, প্লেন মেশিন, পিকুডিং মেশিন ও সিল পুড়ে ছাই হয়ে যায়। 

এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক অপু ভূইয়া।

সোমবার (৩-ফেব্রুয়ারী) সন্ধায় গাউছিয়া এলাকার তাতঁবাজার মার্কেটের নিচ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধা ৭ টার দিকে দোকানে হঠাৎ আগুন লেগে যায়। পরে আগুন পাশের আরো দুইটি দোকানে ছড়িয়ে পরলে আশপাশের দোকানদারা আগুন নেভাতে চেষ্টা করে। এক ঘন্টা চেষ্টা চালিয়ে দোকানদাররা আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে ভূলতা সেলাই মেশিন নামক দোকানে থাকা সকল মেশিনারিজ ও পার্টস পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। 

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, পৌছানোর আগেই মার্কেটের দোকানদার ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

Tag
আরও খবর