জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মিথ্যাচারের প্রতিবাদে পাংশায় শ্রমিক দলের সাংবাদিক সম্মেলন

শ্রমিক দল পাংশা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আনন্দ র‌্যালি ও নবগঠিত কমিটি নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে এ আনন্দ র‌্যালি ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


গত ২৮ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আ. গফুর মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম স্বাক্ষরিত এক পত্রে পাংশা উপজেলা শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে মো. আনসার আলী বিশ্বাসকে সভাপতি ও মো. সোবাহান মিয়াকে সধারণ সম্পাদক করা হয়। নবগঠিত এ কমিটি বাতিলের দাবিতে উপজেলা শ্রমিক দলের সাবেক নেতাকর্মীরা গত ৩১ জানুয়ারী সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। তারই প্রেক্ষিতে উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির আয়োজনে আনন্দ র‌্যালি ও গঠিত কমিটিকে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর শহরের আজিজ সরদার বাসষ্ট্যান্ড থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের আব্দুল মালেক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


সাংবাদিক সম্মেলনে পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়া বলেন, পাংশা উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পর আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি কখনো কোনদিন আওয়ামী লীগের কোন মিছিল বা রাজনীতি করিনি।

Tag
আরও খবর