দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

রাজবাড়ীতে কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপার করায় তিন মাঝি আটক

রাজবাড়ীতে কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপার করায় তিন মাঝি আটক নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে দৌলতদিয়া- পাটুরিয়া নৌ-পথে ঘন কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে শনিবার দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ ও তিন মাঝিকে আটক করে দৌলতদিয়া নৌ-পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা করে জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে যাত্রী বহনকৃত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার জুরাই মন্ডলের ছেলে আনু মন্ডল (৩৪), একই এলাকার মহিউদ্দিন শেখের ছেলে দুলাল শেখ (৪৭) ও মহিউদ্দিন শেখের অপর এক ছেলে এরশাদ শেখ (৩০)। জানা গেছে , শনিবার মধ্য রাত হতে ঘন কুয়াশার কারনে এ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। ঘাট এলাকায় আটকা পড়ে শতশত যানবাহন ও অসংখ্য সাধারণ যাত্রী। এ সকল যাত্রীদেরকে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে অধিক ভাড়া আদায় করে পারাপার করছিল কিছু ট্রলার চালক। খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মো. মাসুদ রানা ও এএসআই এনামুল সঙ্গীয় ফোর্স সহ শনিবার ভোররাতে ঘন কুয়াশার মধ্যে পদ্মা নদীতে অভিযানে নামেন। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ট্রলারে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটগামী ও পাটুরিয়াঘাট থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট গামী দুটি ট্রলার আটক করেন তারা। এ সময় আটক করা করা উক্ত তিনজনকে। পরে আটককৃত তিনজনকে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় ও সতর্ক করে ছেড়ে দেয়। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, ঘন কুয়াশায় কোন নৌযান চলাচলের অনুমতি নেই৷ আমি খবর পেয়ে দুটি ট্রলার জব্দ ও তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে পাঠাই। আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
আরও খবর