মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা

নোয়াখালীর সেনবাগ উপজেলা আ.লীগের সম্মেলনে সভাপতি মোরশেদ আলম এমপি, সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক


মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:


নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নোয়াখালীর-২ (সেনবাগ সোনাইমুড়ি) আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপি কে সভাপতি এবং  লায়ন জাহাঙ্গীর আলম মানিক কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। 

গত শনিবার (৩ ডিসেম্বর ) সকাল ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম।  এতে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোরশেদ আলম এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ আল মাহমুদ।

সম্মেলনে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও শওকত হোসেন কাননের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন , বাংলাদেশ আওয়ামী লীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ খাঁন সোহেল, সদস্য ড. জামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম, সেনবাগ উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো: বাহার উল্ল্যা বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল প্রমূখ।

বিকেল ৪টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম এমপি ও সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক এর নাম ঘোষণা করেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আলম সেলিম। এসময় সহ-সভাপতি বাহার উল্লাহ বাহার,  শওকত হোসেন কানন এবং সহ-সাধারন সম্পাদক পদে মোঃ গোলাম কবির এর নাম ঘোষণা করা হয়। 

আরও খবর