শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়ায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জাঁকজমকপূর্ণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান। সঞ্চালনায় ছিলেন ডা. আব্দুর রাজ্জাক ও সিএইচসিপি আব্দুল বারেক বেপারী। ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলার সিভিল সার্জন আবুল হাদী মুহাম্মদ শাহ পরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা।

নতুন কর্মকর্তাদের মধ্যে বরণ করা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক।

নবনিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার তার বক্তব্যে জানান, আমি এক স্বপ্ন নিয়ে ডিজি অফিসের প্রশাসনিক শাখা থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। আমার লক্ষ্য এই উপজেলার স্বাস্থ্য বিভাগকে একটি রোল মডেলে রুপান্তর করা এবং রিপোর্টিং-এ সেরাদের মধ্যে নিয়ে আসা। এ লক্ষ্য পূরণ করতে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। 

এছাড়া বরণ করা হয় সিএইচসিপি সাইফুল ইসলাম, মাহফুজা আক্তার মৌসুমি, আল আমিন, মেহজাবিন পপি ও মাহবুব আলম; স্বাস্থ্য সহকারী দ্বীপরাজ, হোসেন মিয়া, হাবিবুর রহমান ও রেদোয়ান হাসান; ফিজিওথেরাপিস্ট সাবিনা ইয়াসমিন এবং স্টোর কিপার জাহিদুল ইসলামকে।

বিদায় সংবর্ধনায় বদলি জনিত বিদায় প্রাপ্তদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল জমাদার ও ডা. মো. শফিকুল ইসলাম। সিনিয়র স্টাফ নার্স স্মৃতি কবিরাজ ও আমেনা বেগম; মিডওয়াইফ পুতুল ঢালী ও মৌমিতা রাণী। 

অবসর জনিত বিদায় প্রাপ্তদের মধ্যে ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উত্তম কুমার দত্ত, নুরুল আমিন ও প্রদ্যুপ কুমার সাহা; স্বাস্থ্য পরিদর্শক নুরুল হক হাওলাদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম, সহকারী নার্স আজিজুর রহমান এবং অফিস সহায়ক হালিমা বেগম।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তৃতায় সভাপতির বক্তব্যে ডা. মাহফুজুর রহমান বলেন, ‘আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য একটি আবেগময় মুহূর্ত। নতুন কর্মকর্তাদের স্বাগত জানানো এবং বিদায়ী কর্মকর্তাদের বিদায় দেওয়া আমাদের পেশাগত জীবনের একটি অংশ। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং নতুন কর্মীদের প্রতি আশা রাখি যে, তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। বিদায়ী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাঁদের অবদান স্বাস্থ্য সেবায় চিরকাল মনে রাখা হবে। আমরা কাজের মানুষ, কাজ করতে চাই।

অনুষ্ঠানে বক্তারা নতুন কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের প্রশংসা করে তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

Tag
আরও খবর