হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াত ডাঃ শফিকুর রহমান



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর পর জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে এই সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ শফিকুর রহমান।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। ভোটাধিকার নিশ্চিত না হলে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, মানবিক বাংলাদেশ গড়তে হলে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত সমাজ গঠনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষের প্রয়োজন। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে লুটপাটকারী ও দুর্নীতিবাজদের ক্ষমতায় আসার পথ রুদ্ধ করতে হবে। যারা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিমের পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান বলেন, "বর্তমান সরকার দেশের সম্পদ লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতেই হতে হবে। সরকারের উচ্চপর্যায়ের নেতারা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, বর্তমান ভোটার তালিকায় প্রায় দুই কোটি ভুয়া ভোটার রয়েছে, যা অবিলম্বে সংশোধন করতে হবে। নতুন ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদ না হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।


জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হকসহ জেলা-উপজেলা পর্যায়ে জামায়াত ও শিবির নেতারা বক্তব্য দেন।

সম্মেলনে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ থাকবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই। জামায়াত ইসলামী সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

সমগ্র সম্মেলনটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া। দিনব্যাপী এই কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং জামায়াতের আদর্শিক ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন

Tag
আরও খবর