দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

টঙ্গীর ইজতেমা ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব মহাপরিচালক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-01-2025 11:18:50 am

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, দুইপক্ষের অন্তর্কোন্দল ছাড়া আপাতত অন্যকোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার তার সবগুলোই ইতোমধ্যে নেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।


র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের ফুট পেট্রোল, গাড়ি টহল, মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষক দল, ময়দানসহ আশপাশের এলাকায় ১২৩ সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এছাড়াও নদী পথে র‌্যাবের স্পিডবোডের মাধ্যমে নৌ-টহল রয়েছে। ইজতেমা উপলক্ষে টঙ্গীতে দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগম ঘটে। এতে মোবাইল চুরি, ছিনতাইকারি, মলম পার্টি, মাদকাসক্ত, উচ্ছৃঙ্খলতা ও পকেটমারদের দৌরাত্ম্য রোধে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।



ইজতেমাকে ঘিরে ছোটখাটো কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে সে বিষয়টি মাথায় রেখে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ময়দানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।


এ সময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর