কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গনসমাবেশঃ সড়কে আশ্রয় নিয়েছেন নেতা-কর্মীরা

গণসমাবেশকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে নেতা-কর্মীরা আসার কারনে ভরে গেছে তাবুতে তাবুতে ঈদগাহ মাঠ। কোন স্থান না পেয়ে বিএনপি নেতা-কর্মীরা রাস্তার আশ্রয় নিয়েছে । পদ্মা নদীর পাড়ে এ অবস্থিত বিশালকার এ মাঠটি জুড়ে গড়ে তোলা হয়েছে অন্তত দুই শতাধিক তাবু। শনিবার (৩ ডিসেম্বর) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।

সমাবেশে যোগ দিতে আসা হাজার হাজার নেতাকর্মীরা বুধবার থেকেই রাজশাহী এসে জড়ো হতে শুরু করেন। তাদের আশ্রয় দিতে ঈদগাহ মাঠে গড়ে তোলা হয়েছে দুই শতাধিক তাবু। মাঠ জুড়ে গড়ে তোলা এসব তাবুতে রাত-দিন কাটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের পদচারণা আর স্লোগানে স্লোগানে অরে উঠেছে ঈদগাহ মাঠটি।

ভোর থেকেই মাঠের ভিতরেই চলছে রান্না-বান্না। সেখানেই হচ্ছে খাওয়া-দাওয়া। নেতাকর্মীরা আসছেন দূর-দূরান্ত থেকে। তারা এসে আশ্রয় নিচ্ছেন এখানে। পরিস্থিতি এমন যেন উৎসবে মেতে উঠেছেন নেতাকর্মীরা।

জয়পুরহাটের ক্ষেতলাল থেকে আসা মজিবুর রহমান নামের এক কর্মী বলেন, ‘রাস্তায় নানা বাধা পেরিয়ে রাজশাহী এসে পৌঁছেছি। কিন্তু এখানে আসার পরে ভালো লাগছে। একসঙ্গে এতো নেতাকর্মী ঈদগাহ মাঠে অবস্থান করছে যে, আসার পথে সব কষ্ট ভুলে গেছি। এখন সমাবেশ শেষ করে বাড়ি ফিরবো।’

পাবনার চাটমোহর থেকে আসা বিএনপি কর্মী আজমত হোসেন বলেন, ‘এখানে রাতে তাবুর নিচে ঘুমাইছি। সঙ্গে আনা ব্যাগ মাথার নিচে দিয়ে বালিশ করেছি। তাতেও কোনো কষ্ট নাই। গণসমাবেশ উপলক্ষে এতো মানুষ কষ্ট করছে, দেখেই ভালো লাগছে। কেউ খাবার নিয়েও কোনো আপত্তি তুলছে না। যে যার মতো করে খেয়ে নিচ্ছে। যে গ্রুপ রান্না করছে, তারা খাচ্ছে, অন্যদেরও দিচ্ছে। আমি সঙ্গে করে মুড়ি আর চিঁড়া নিয়ে নিয়ে এসেছি। কখনো সেগুলো খেয়েও থাকছি।’

শুক্রবার সকালে গিয়ে দেকা যায়, ঈদগাহ মাঠে হাজার হাজার নেতাকর্মী যেন আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। কেউ রাস্তার পাশের দোকান থেকে চা-সিগারেট, পানসহ বিভিন্ন জিনিসপত্র কিনে খাচ্ছেন, আবার কেউ কেউ তাবুর ভিতরে বসেই তাস খেলাতে মেতে উঠেছেন। কোনো কোনো গ্রুপ ভাগ হয়ে মিছিল করছেন। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাহউদ্দিন টুকুকে ঘিরে পাবনার একটি গ্রুপ মিছিল বের করেন। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা মোটরসাইকেল বহর নিয়ে মিছিল করতে করতে ঈদগাহ মাঠে এসে পৌঁছান।

ঈদগাহ মাঠের ভিতরে গিয়ে দেখা যায়, বিএনপি নেতাকর্মীদের জন্য দুপুরের খাবার রান্না হচ্ছে আলাদা আলাদাভাবে। কোথাও ভাত, তরকারি, কোথাও বিরআনি, আবার কোথাও খিচুড়ি রান্না হচ্ছে। অন্তত ৩০-৪০টি চুলাই চলছে রান্না। বিএনপি নেতাকর্মীরাই নিজেদের মতো করে উৎসবমুখোর পরিবেশে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছেন।

জানতে চাইলে নজরুল ইসলাম নামের একজন কর্মী বলেন, আমি ‘সিরাজগঞ্জের একটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি। এখানে এসে আমরা রান্না করে খাচ্ছি। আমাদের সঙ্গে আসা অন্যরাও যে যার মতো কাজ করছেন। কেউ মিছিল করছেন।

Tag
আরও খবর