লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা গোবিপ্রবিতে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য গোবিপ্রবিতে ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ উদ্দিন চৌধুরী মিরসরাইয়ে মলিয়াইশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, সৈয়দ সালাউদ্দিন আহবায়ক ও রুবেল আহমদ সদস্য সচিব সাতক্ষীরায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৭ মাদক কারবারির জেল-জরিমানা

ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2025 01:34:28 am

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয় থেকে এসে স্বতন্ত্র ইবতেদায়ি মাদসার শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান এ কথা জানান।


তিনি বলেন, অতিরিক্ত শিক্ষাসচিবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তবে তিনি কোনো সিদ্ধান্ত দেননি, কোনো আশ্বাস দেননি।


শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবেন বলেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না স্বতন্ত্র ইবতেদায়ি মাদসার শিক্ষকরা।


স্বতন্ত্র ইবতেদায়ি মাদসার শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, ‘কোনো আশ্বাস নয়, সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন শিক্ষকরা, এরপর কঠোর কর্মসূচি দেওয়া হবে।’


এর আগে সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে করে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে করতে সচিবালয়ের উদ্দেশে যান ইবতেদায়ি শিক্ষকদের ১৫ জন এবং দুজন ছাত্র প্রতিনিধি।


জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা।



এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

আরও খবর



6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

২ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে