‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ পদক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

সেইফ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার (সোয়ান) এর ‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেলেন পরিবেশ-প্রকৃতি বিষয়ক সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। তিনি বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকমের মৌলভীবাজারের ‘ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট’।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান অডিটোরিয়ামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসাইন তার হাতে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।  

অনুভূতি প্রকাশ বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী আমাদের দেশের অতি মূল্যবান সম্পদ। এই চেতনাটুকু বুকে ধারণ করে প্রকৃতি ও বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষায় আমাদেরকে নিজেদের অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

সোয়ানের ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিত্বের মাঝে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত, চিত্র পরিচালক মেহেদি হাসিব, অভিনেত্রী আইরিন সুলতানা এবং সোয়ানের প্রেসিডেন্ট আদনান আজাদ-সহ দেশের খ্যাতনামা সব বন্যপ্রাণী আলোকচিত্রী এবং প্রাণি-গবেষক, প্রাণী-স্বেচ্ছাসেবী এবং আগ্রহী জনসাধারণ।

জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রথম ‘আরবান বার্ড রেস-২০২৫’ প্রতিযোগিতার সফল আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিবন্ধিত বাক্তিরা ৩-৪ জনের দলে বিভক্ত হয়ে নির্ধারিত দু’ ঘণ্টা সময়ে পাখি দেখেছেন, সনাক্ত করেছেন এবং তা তালিকা করেছেন। নির্ধারিত সময়ে যে দল সবচেয়ে বেশি প্রাজতির পাখি দেখেছেন; এর ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নির্বাচিত করে পুরস্কার প্রদান করে হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোশক ছিল ক্রিসেন্ট লুঙ্গি। উক্ত প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন মো. সাখাওয়াত হোসাইন (সহকারী অধ্যাপক; প্রণিবিদ্যা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং সেইসাথে দুই সম্মানিত বিচারক ছিলেন সরওয়ার পাঠান; (প্রখ্যাত প্রাণী সংরক্ষক ও লেখক) এবং তরুণ প্রাণীগবেষক এবং লেখক আশিকুর রহমান সমী (একান্ত সচিব, পরিবেশ বিষয়ক উপদেষ্টা)।

শুধু বার্ড রেসে বিজয়ীদের পুরস্কার দেয়াই নয়, সেইভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার (সোয়ান) এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, দেশের বন-প্রকৃতি ও প্রাণী রক্ষায় নিবেদিত কিছু নির্বাচিত মানুষজনকে। পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা হলেন:

১) ‘তানিয়া খান মেমোরিয়াল ওয়াইন্ডলাইফ ফটোগ্রাফার’ এর পুরস্কার জিতেছেন মাহমুদুল বারী। ২) ‘ড. আনিসুজ্জামান মেমোরিয়াল ওয়াইল্ডলাইফ এন্থসিয়াস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন আশিকুর রহমান সমী।

৩) সেরা ‘ওয়াইল্ডলাইফ অরগানাইজেশন অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে সেভ দ্য নেচার অফ বাংলাদেশ সংস্থাটি।

৪) সেরা ‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।

৫) ‘মাদার অফ এনিমেল কেয়ার’ এওয়ার্ড পেয়েছেন নায়লা নাঈম। ৬) ‘বেস্ট ওয়াইল্ডলাইফ ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে DOGGO SAGE।

৭) ‘বছরের সেরা ওয়াইল্ডলাইফ কনজারভেটর’ (সরকারি কর্মকর্তা) সম্মাননা পেয়েছেন নিগার সুলতানা। ৮) জাতীয় উদ্ভিদ উদ্যানের পক্ষে ‘বেস্ট আরবান বার্ড স্যাংচুয়ারি এওয়ার্ড’ সম্মাননা গ্রহণ করেছেন শওকত ইমরান আরাফত। ৯) ‘অ্যাম্বাসেডর অফ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি’ সম্মাননা পেয়েছেন সোফিয়া জামান। ১০) ‘বেস্ট অথর অন ওয়াইল্ডলাইফ’ সম্মাননা পেয়েছেন ফরিদী নুমান।

এছাড়াও ‘বেস্ট রেস্কিউয়ার’ হিসেবে কামরুন নাহার কণা, ‘বেস্ট সোয়ান ইউনিট’ হিসেবে রাজশাহী ইউনিট, ‘অ্যানিম্যাল-সেইভার’ হিসেবে রকের নেতৃত্বে সোয়ান এর মিশন সেন্টমার্টিন সদস্যদের সম্মাননা দেন সোয়ান এর প্রেসিডেন্ট আদনান আজাদ। দেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশের স্বার্থে দলমত-ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসার এবং প্রকৃতি রক্ষায় জনসচেতনতার ব্যাপারে অনুষ্ঠানে বক্তরা গুরুত্ব আরোপ করেন।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে