চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

নাঙ্গলকোটে ৩০০০ শিক্ষার্থীর টাকা উধাও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 05:20:21 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


কুমিল্লার নাঙ্গলকোটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬ মাসের উপবৃত্তি ও কিড অ্যালাউন্স (পোশাক ক্রয়) বাবদ অভিভাবকদের নগদ হিসাব থেকে প্রায় ৫৮ লাখ টাকা হ্যাকারদের মাধ্যমে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিটি বিদ্যালয়ের কমপক্ষে ২০ জন শিক্ষার্থীর অভিভাবক টাকা উত্তোলন করতে পারেননি।


অভিভাবকদের নগদ হিসাবের টাকা আসার এক সপ্তাহের মধ্যে হিসাব শূণ্য হয়ে যায়। ৩০২০ জন শিক্ষার্থীর প্রতিজন ১৯০০ টাকা হারে ৫৭ লাখ ৩৮ হাজার টাকা হ্যাকাররা উত্তোলন করে নিয়ে গেছেন।


এনিয়ে প্রধান শিক্ষকরা গত মাসের মাসিক সমন্বয় সভায় উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করার পরেও কোন জবাব পাননি শিক্ষকরা। অন্যদিকে টাকা না পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


শিক্ষকদের সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নগদ সফটওয়্যারের মাধ্যমে ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের প্রতি শিক্ষার্থী বাবদ উপবৃত্তির ৬০০ টাকা এবং কিড অ্যালাউন্স বাবদ ৯০০ টাকাসহ মোট ১৯০০ টাকা গত ২৬ জুন শিক্ষার্থীদের অভিভাবকদের নগদ হিসাবে আসে। কিন্তু এক সপ্তাহের মধ্যে প্রতিটি বিদ্যালয়ের কমপক্ষে ২০ জন শিক্ষার্থীর অভিভাবকরা স্থানীয় নগদ এজেন্ট থেকে টাকা উত্তোলন না করায় নগদ হিসাব থেকে তাদের টাকা উধাও হয়ে নগদ হিসাব শূণ্য হয়ে যায়। পরে অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট দ্বারস্থ হয়েও টাকা উদ্ধারে কোন সমাধান পাচ্ছেন না।


জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। কিন্তু এখনো কোন প্রতিকার পাচ্ছি না। অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি, যে সব শিক্ষার্থীর অভিভাবকদের টাকা হ্যাকাররা উত্তোলন করে নিয়ে গেছে। তাদের নতুন করে চাহিদা দেয়ার পর যেন টাকা পাঠানো হয়।



এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন বলেন, বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তি এবং কিড অ্যালউন্সের টাকা পায়নি, তালিকা আমার কাছে আছে। কিন্তু বিচ্ছিন্নভাবে উপজেলার কতজন শিক্ষার্থী উপবৃত্তি এবং কিড অ্যালাউন্সের টাকা পায়নি সে তালিকা আমার কাছে নেই।

আরও খবর