যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় জিম্মি ৪ নারী সেনাকে দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রেড ক্রস বর্তমানে জিম্মিদের গাজা উপত্যকার অভ্যন্তরে আইডিএফ ও শিন বেট বাহিনীর কাছে নিয়ে এসেছে। মুক্তিপ্রাপ্তরা হলেন কারিনা আরিয়েভ, লিরি আলবাগ, নামা লেভি এবং গাই গিলবোয়া-দালাল।
ইসরায়েল আশা করছে যে আজকে হামাস তাদের কাছে জীবিত ও মৃত উভয় শ্রেণির বন্দীদের সম্পূর্ণ তালিকা হস্তান্তর করবে। ইসরায়েলি বাহিনীর অনুমান অনুসারে, ৩৩ জন বন্দির মধ্যে কমপক্ষে ২৫ জন এখনো বেঁচে আছেন।
১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
৩১ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩২ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
৩৩ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৮ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে