হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে দীর্ঘ ১২ বছর পর আদালতিক বিচারের মাধ্যমে জমি ফেরত পেল মোঃ ইউসুফ আলী


দীর্ঘ ১২ বছর বেদখলে থাকা জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন মোঃ ইউসুফ আলী । ঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছেন আদালতের লোকজন। জীবনের শেষ সময়ে জমি ফিরে পেয়ে সরকার ও আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।


আজ শনিবার (২৫ শে জানুয়ারি ) সকাল ১১ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর সুকানি বস্তি গ্রামের মোঃ ইউসুফ আলী আদালতের নির্দেশে দলিলি ও ওয়ারিশ জমি ফেরত পান।


জমি ফেরত পাওয়া প্রসঙ্গে মোঃ ইউসুফ আলী বলেন - আমরা ওয়ারিশ সূত্রে মায়ের সম্পত্তি চাইতে গেলে  নানারকম অসভোনীয় আচরণ করেন । পরবর্তীতে জমি সুরহার জন্য স্থানীয় বালিয়াডাঙ্গী থানায় বৈঠকের আহ্বান জানানো হলে বিবাদীগণ বৈঠকে উপস্থিত হয়ে উশৃংখল কথাবার্তা বলে । আমি সহ আমার ভাই ও বোনগণ দীর্ঘদিন সম্পতি বঞ্চিত হওয়ার কারণে ব্যথিত হয় । অবশেষে আমার ভাই ও বোনগণ আমাকে    ওয়ারিশ সূত্রে জমি দলিল করে দেয় । স্থানীয় ও সামাজিকভাবে দলিলি ও ওয়ারিশ সম্পত্তি উদ্ধারে ব্যর্থ হলে ২০১৩ সালে বিজ্ঞ  আদালতের দ্বারস্থ হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ আলোচনা- পর্যালোচনা করে ২০২২ সালে একতরফা রায় আমার পক্ষে ঘোষণা করেন এবং ২০২৩ সালে চূড়ান্ত ডিগ্রী ঘোষণা করেন। আদালতের রায়ের প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতের কর্মকর্তা ও প্রশাসনিক কর্তার সহায়তায় আজ আমি আমার জমি ফেরত পেলাম । দীর্ঘদিন পরে হলেও ন্যায়ের জয় হয়েছে। 

এ সময় ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের নাজির  মোঃ তফিজুল ইসলাম, নায়েব নাজির মোঃ ফরিদুল ইসলাম, আদালতের পেয়াদা, ঢুলি সহ বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবি উপস্থিত ছিলেন । 


উপস্থিত আইনজীবীগন বলেন  -  আদালতের মাধ্যমে  বাদী মোঃ ইউসুফ আলী ন্যায়বিচার পেয়েছেন।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে