হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ না ফেরার দেশে


জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফরিদ উদ্দিন আহমেদ আর বেঁচে নেই। তিনি চলে গেছেন না ফেরার দেশে। 


আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।


স্থানীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ হার্ট অ্যাটাক ও স্ট্রোকজনিত রোগের চিকিৎসা নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


আগামীকাল শনিবার বেলা ১১টায় ইসলামপুর সরকারি ইসলামপুর কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।


ফরিদ উদ্দিনের স্ত্রী ও পৌর শহরের গাঁওকুড়া জবেদা খাতুুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আকলিমা খাতুন বলেন, 'উনি (ফরিদ উদ্দিন) দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন। আজ হার্ট অ্যাটাক ও স্ট্রোকজনিত রোগের চিকিৎসারত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।


শিক্ষাবিদ ফরিদ উদ্দিন আহমেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ইসলামপুর উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিরধারী ফরিদ উদ্দিন আহমেদ ১৯৯২ সালে প্রভাষক পদে ইসলামপুর ডিগ্রি কলেজে যোগদান করেন। পরে কলেজটি সরকারিকরণসহ অনার্স শ্রেণি চালু হলে ২০১৪ সালে তিনি উপাধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি। ২০২৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। ফরিদ উদ্দিন আহমেদ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 


উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে 

দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিষিদ্ধ সংগঠন স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে।

এনিয়ে ওইদিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এছাড়া ২২০ জন অজ্ঞাত ব্যক্তিকেউ আসামি দেওয়া হয়। ওই মামলায় ফরিদ উদ্দিন আহমেদকে আসামি করা হয়। মামলা দায়ের করা পর থেকে গ্রেপ্তার এড়াতে ফরিদ উদ্দিন আহমেদ আত্মগোপনে ছিলেন। 



আরও খবর