লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2025 04:19:34 pm

দুই দেশের জনগণের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এই সম্পর্ক স্বতন্ত্র যা অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।



জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয়।


মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র এবং এটি অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে তার ওপর নির্ভর করে না। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ মন্তব্য করেন।



তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের সব ঘটনার ওপর আমরা নিবিড়ভাবে খেয়াল রাখছি। আমরা সবকিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি।


এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা আছে। আমরা আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবে। উভয় পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচিত।



আগামী মাসে নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে, মুখপাত্র বলেন, প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। তবে এর তারিখ এখনো নির্ধারণ হয়নি।

Tag
আরও খবর