লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আটোয়ারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

 "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যের আলোকে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ' ২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং তারুণ্যের উৎসবের আয়োজন করে আটোয়ারী উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।


২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রজেক্ট প্রদর্শন করেন।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান ক্ষুদে বিজ্ঞানীদের স্টল সমুহ পরিদর্শন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হৃষিকেশ রায়, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম,আইসিটি প্রোগ্রামার এ. এম আরিফুর ইসলাম, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে ওই দিন সন্ধ্যায় মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর বিভিন্ন প্রতিযোগিতা সমুহের শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান ও বিভিন্ন গ্রুপ কে পুরস্কৃত করা হয়।

আরও খবর