জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

নৈরাজ্য বন্ধ না হলে ফের মাঠে নামবো: শফিকুর রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2025 03:35:10 am

জামায়াতের আমির ডা.শফিকুর রহমান বলেছেন, নৈরাজ্য বন্ধ না হলে শহীদদের রক্ত ছুঁয়ে করা কসমের মর্যাদা রাখতে ফের মাঠে নামবে জামায়াত। এ সময় দেশবাসীকে রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।



বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর তাজহাট থানা শাখার আয়োজনে পথসভায় তিনি এ কথা বলেছেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের জন্য কেবল ক্ষমা চাইলেই হবে না, প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। খুনিদের কোনো ক্ষমা করা হবে না।


বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্যের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, এসব বন্ধ না হলে ফের আন্দোলনে নামবে জামায়াত।



এর আগেও রংপুর বিভাগে একাধিক পথসভা হলেও জুলাই বিপ্লবের টার্নিং পয়েন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রথমবার কোন সমাবেশ সফল করল দলটি। এজন্য বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও শাখা থেকে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে আবু সাঈদ চত্বরে। প্রধান অতিথির বক্তব্যের আগেই সভাস্থল পূর্ণ হয় কানায় কানায়।

আরও খবর