লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পলাশে জনতা আদর্শ বিদ্যাপীঠ আয়োজিত ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পালিত

 নরসিংদীর পলাশে ঐতিহ্যবাহী জনতা আদর্শ বিদ্যাপীঠ আয়োজিত ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ জানুয়ারী বুধবার ২০২৫ প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে প্রধান শিক্ষক মোঃ মাসুদ খান এর সাধারণ ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যাপীঠ এর কার্যকরী কমিটির সভাপতি ও আকিজ বশির গ্রুপের জনতা জুট মিলস লিঃ এর চীপ অপারেটিং অফিসার হেলাল আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি ও জনতা জুট মিলস লিঃ এর মহা ব্যবস্হাপক মোঃ মতিউর রহমান। 


সকাল ৯ টায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন কৃষ্ণ হালদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পলাশ নরসিংদী। ডাঃ ইন্নামিন বুলবুল প্রধান মেডিকেল কনসালটেন্ট জনতা জুট মিলস মেডিক্যাল সেন্টার, মহফুজা খান ইউসুফজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ নরসিংদী, মোঃ খোরশেদ আলম উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলাশ নরসিংদী।

                 এছাড়াও বিশেষ আমন্ত্রণে নেদারল্যান্ডের দু'জন বায়ার উপস্থিত থাকায় জনমনে অনেকটাই আকর্ষণ বেড়ে যায়।নেদারল্যান্ডের মি. ব্রাউডি ভ্যান ফ্রাসেন এবং মি. সান্ডার ব্রেগম্যান সহ প্রধান পৃষ্ঠপোষক মোঃ মতিউর রহমান ও ঢাকা প্রধান কার্যালয়ের কর্মকর্তা মাহবুব হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অতিথির আসনে গ্রহণ করেন প্রধান শিক্ষক মোঃ মাসুদ খান।   

 উর্ধ্বঃ ব্যবস্হাপক এবং কমপ্লায়েন্স মোঃ আনিসুল হকের পৃষ্ঠপোষকতায় প্রধান বিচারক মন্ডলী হিসেবে ডাঃ ইন্নামিন বুলবুল, মোস্তফা কুদরাত-ই-খুদা, লুৎফর কবির উপস্থিত ছিলেন। 

সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগের পর মি.ব্রাউডি ভ্যান ফ্রাসেন গোলক নিক্ষেপ করে খেলার সূচনা করেন। তারপর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে দিনব্যাপী বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালিত হয়। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, অবিভাবক সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।  

আরও খবর