উষ্ণতারই পেলব ছোঁয়া
ফায়ারপ্লেসের ধারে
শীতটা বড়োই জাঁকিয়ে বসা
বিত্তবানের ঘাড়ে।
অন্যদিকে গ্রামের ছবি
খড়জ্বালানো আগুন ধোঁয়া
মা-কাকীমা বাচ্চারাসব
এক সাথেতে আগুন পোহা।
দুটোই বড়ো সুখের ছবি
আরামটুকু আঁকড়ে রাখা
গ্রাম ও শহর বিচিত্রতা
উষ্ণতারই তৃপ্তি মাখা।
রিম্পা ষড়ংগী
কলকাতা, ভারত।
৫ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৮ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৯ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৬৪ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯৫ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে