সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

তজুমদ্দিনে সরকারী বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস।

ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে আবাসিক ব্যাচেলর বাসস্থান হিসাবে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। পরিবার পরিজন ছাড়া ব্যাচেলর শিক্ষকের এসব কক্ষে স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানো হয় বলে জানান অভিযোগকারীরা।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের তিন তলা ভবনে ২য় তলার দুটি কক্ষ দখল করে আবাসিক বাসস্থান হিসাবে দীর্ঘদিন যাবত বসবাস করছেন সহকারি শিক্ষক মাসুদুল হাসান। বসবাসরত কক্ষের উপরতলায় চলছে ৯ম ও ১০ শ্রেণির ছাত্রীদের পাঠদান। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ক্লাস রুমের সাথে শিক্ষকরা বসবাস করায় তাদের পড়া লেখাসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয়।

চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একাধিক অভিভাবক জানিয়েছেন, বিদ্যালয়ের ৩ তলা ভবনে ২য় তলা দখল করে আছেন সহকারী শিক্ষকেরা। ব্যাচেলর শিক্ষকরা থাকছেন আবাসিক হোটেলের মতো, বিদ্যুৎ ব্যবহারের বিল পরিশোধ করতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষকেই। অথচ তারা সরকারি বাড়ি ভাড়া ভোগ করছেন। একই ভবনের তৃতীয় তলায় চলছে নবম ও দশম শ্রেণির ছাত্রীদের ক্লাস। স্কুল ছুটির পর ছাত্রীদের প্রাইভেট পড়ানো হয়। বিগত দিনেও এই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অনৈতিক আচরনের অভিযোগ রয়েছে বলেও জানান অভিভাবকরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারি শিক্ষক মাসুদুল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি নয় বলে জানিয়ে দেন। তিনি বলেন  পারলে আমাকে বদলি করে পাঠিয়ে দেন। 

প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে বাহিরে আবাসিক সমস্যা। এখানে শিক্ষক আসতে চায় না। যারা আছেন দুর-দরান্তের। মৌখিক অনুমতিতে তারা কক্ষগুলো ব্যাবহার করছেন। 

ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান বলেন, শ্রেণী কক্ষকে আবাসিক হিসেবে ব্যবহার করার কোন সুযোগ নাই। এমনটি হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে