শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

যুব নেতৃত্ব ও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

যুব নেতৃত্ব ও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় রূপান্তরের আয়োজনে শ্যামনগরে যুব নেতৃত্ব ও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে মুন্সিগঞ্জ লিডার্সের কেএমসির হল রুমে অনুষ্ঠিত  কর্মশালায় রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে শ্যামনগরকে পলিথিন ও প্লাস্টিক মুক্তকরণে সকলের সহায়তা চান।  একই সাথে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।  
 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নাসিমা আনোয়ারা বেগম, লিডার্সের কার্যনির্বাহী পরিষদ সভাপতি মাষ্টার নজরুল ইসলাম ও শিক্ষক রনজিৎ কুমার বর্মন।  

প্রশিক্ষণে যুব ফোরামের ৩১ জন্য যুবক যুবতীদের ফ্যাসিলেটর খালিদ লামি ও আরিজা আঁখি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। জানা যায়  প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে  সুন্দরবন রক্ষায় -যুব নেতৃত্বে প্লাস্টিক দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তুলে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা বৃদ্ধি করা।

ছবি- শ্যামনগরে যুব নেতৃত্ব ও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করছেন ইউএনও মোছা রণী খাতুন।  



Tag
আরও খবর