‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত 'গন্ধগোকুল' উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) বিদ্যালয় মাঠে গাছ থেকে মাটিতে পড়ে আহত অবস্থায় প্রাণিটিকে পাওয়া যায়। স্থানীয় শিপন নামে এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।  

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, গন্ধগোকুলটি বৈদ্যুতিক শকে আহত হয়ে মাটিতে পড়ে ছটফট করছিল। প্রাণিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, বন-জঙ্গল কমে যাওয়ায় এ প্রাণীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।  

তাল খাটাশ বা গন্ধগোকুল বাংলাদেশের একটি বিরল নিশাচর স্তন্যপায়ী প্রাণী। এশিয়ান পাম সিভেট নামেও পরিচিত এ প্রাণীটি ফল, কীটপতঙ্গ, শামুক, ডিম, পাখির ছানা, তাল-খেজুরের রস ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। কখনো কখনো খাদ্যের অভাবে মুরগি বা কবুতর চুরি করতেও দেখা যায়।  

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, গন্ধগোকুল কৃষকের জন্য উপকারী একটি প্রাণী। এটি ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের ক্ষতি কমায়। গন্ধ উৎপাদনকারী গ্রন্থি থেকে সুগন্ধি তৈরির জন্য রস সংগ্রহ করা হয়, যা এই প্রাণীকে আরও মূল্যবান করে তোলে।  

জানা যায়, দিনের বেলায় তাল খাটাশ বড় গাছের ডালে লম্বা হয়ে শুয়ে থাকে। নিশাচর এ প্রাণী সাধারণত রাতেই সক্রিয় থাকে। অন্ধকারে শত্রু বা খাবার শনাক্ত করতে এদের ঘ্রাণশক্তি অসাধারণ।  

বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশে তাল খাটাশ দেখা যায়। বন-জঙ্গলের সংখ্যা কমে যাওয়ার কারণে এদের টিকে থাকা ক্রমেই কঠিন হয়ে উঠছে।  

এ ধরনের প্রাণী রক্ষায় স্থানীয় মানুষদের সচেতন হতে হবে বলে মনে করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক। এ ধরণের উদ্ধার কার্যক্রম বন্যপ্রাণী সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। 

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে