শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে জমি জবরদখল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

শ্যামনগরে জমি জবরদখল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা শ্যামনগরেপ্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে জবরদখল থেকে রক্ষা পেতে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভেটখালী গ্রামের হরেন্দ্র নাথ সরদারের পুত্র সঞ্জয় সরদার।
তিনি  লিখিত বক্তব্যে বলেন, শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল (এম,এ) মাদ্রাসার ভেটখালী মৌজায় ৭৮০/১৪৫১ দাগে ১৬.৫৫ একর জমি আছে। এই সম্পত্তিতে তিনি ঘের মালিক হিসাবে পরিচালনা করে আসছেন । যা ১৯৮৪ সালে হাজ্বী আব্দুস সাত্তার ও বাহার আলী রেজিঃ দানপত্র দলিল মূলে মাদ্রাসা বরাবর দান করেন। মাদ্রাসার জমি দেখাশুনা করার জন্য ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আব্দুস সালাম সরদারকে দায়িত্ব প্রদান করা হয়। তিনি জমির হারীর টাকা মাদ্রাসা বরাবর যথানিয়মে প্রদান করেন। মাদ্রাসার জমি ইতিপূর্বে নেছার উদ্দীন ভাঙ্গী লীজ ডিডের মাধ্যমে ঘের পরিচালনা করতেন। তার মৃত্যুর পর তার পুত্র মাদ্রাসার জমির প্রতিপক্ষ তোফাজ্জেল হোসেন, আব্দুল খালেক ভাঙ্গী সহ অন্যান্যরা আত্মসাৎ করতে চেষ্টা করছেন।
 মাদ্রাসা পক্ষ ১৯৮৪ সাল থেকে অদ্যবধি ভেটখালী মৌজায় ৭৮০/১৪৫১ দাগে ১৬.৫৫ একর জমি ভোগদখলে আছেন। বর্তমানে প্রতিপক্ষরা জবর দখলের অপচেষ্টা করছেন এবং এব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। 
ছবি-শ্যামনগরে জমি জবরদখল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সঞ্জয় সরদার। 


Tag
আরও খবর